সর্বনাশ, পুরুষ প্রজাতির দিন কি শেষ?

আকাশ নামে এক চিকিৎসক আত্মহত্যা করায় পুরুষ জাতির মাথায় আকাশ ভেঙে পড়ল। পুরুষ রক্ষা সমিতির ব্যানারে অনেকে বিচারের আগেই রায় ঘোষণা করে ফেললেন। বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন, ঘাটাইল শাখার ফেসবুক পেজে পোস্ট দেওয়া হলো, ‘পুরুষ পুরুষ ডাক পাড়ি, পুরুষ গেলি কার বাড়ি?’ পরিস্থিতি আসলেই গুরুতর। গভীর উদ্বেগের সঙ্গে এসব ভাই-বেরাদরদের সহমত ভাই বলতে ইচ্ছা করছে। দুঃখভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, পুরুষ জাতি সত্যিই বিপন্ন। অভয়ারণ্য বানানো না গেলে পুরুষ হবে আপদ আর নারীর হবে আরও বিপদ।

এই বিপদের হুইসেল কতজন বাজালেন, কত মাইক বুক ফাটিয়ে চিৎকার করল, পুরুষ রক্ষা সমিতি ফরিয়াদ জানাল; আমরা কান পাতিনি। এখন বিজ্ঞানীরাও যে একই কথা বলছেন! পুরুষের জোর হলো তার কোষের ওয়াই ক্রোমোজম। সে বস্তুটির নাকি বারোটা বেজে গেছে।

LEAVE A REPLY