সেক দীন মোহাম্মদকে স্মরণ করল গুগল

ইংরেজিতে বই প্রকাশ করা প্রথম ভারতীয় বাঙালি সেক দীন মোহাম্মদের ২৬০তম জন্মদিন আজ মঙ্গলবার। ইংরেজদের বিলাসী শ্যাম্পু ও সাবান দিয়ে গোসল করাও শেখান দীন মোহাম্মদ। ব্রিটেনে প্রথম ভারতীয় রেস্তোরাঁর যাত্রাও শুরু হয় তাঁর হাত ধরেই। তাঁকে মঙ্গলবার স্মরণ করে গুগল ডুডলে বিশেষভাবে সম্মান জানিয়েছে।

১৭৯৪ সালের ১৫ জানুয়ারি বইটি প্রকাশ করেছিলেন সেক দীন মোহাম্মদ। ‘দ্য ট্রাভেলস অব দীন মোহাম্মদ’ নামের বইটি ছিল তাঁর আত্মজীবনীমূলক বই। বইটিতে সেনাবাহিনীতে তাঁর সময় উল্লেখ করেন এবং অনেক গুরুত্বপূর্ণ ভারতীয় শহর ও সামরিক প্রচারের বর্ণনা করেন। বইটি চেঙ্গিস খান, তৈমুর এবং বিশেষ করে প্রথম মোগল সম্রাট বাবরের প্রশংসা নিয়ে শুরু হয়। এ ছাড়া ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর এবং স্থানীয় ভারতীয় শাসকদের সঙ্গে সামরিক সংঘাতের একটি সিরিজ বর্ণনা করা হয়। সেক দীন মোহাম্মদের বইয়ে ঢাকার বিবরণও আছে। দীন মোহাম্মদের ১৭৮৩ সালের ঢাকা ঘুরে যাওয়ার বিস্তারিত রয়েছে তাঁর বইয়ে।

LEAVE A REPLY