অ্যাপভিত্তিক রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা আলোচিত সেই নারী বাইকচালক শাহনাজ আক্তারের মোটরবাইকটি চুরি হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর খামারবাড়ি এলাকায় প্রতারণার মাধ্যমে বাইকটি চুরি করে নিয়ে যান এক যুবক।
এই ঘটনায় শাহনাজ আক্তার শেরেবাংলানগর থানায় অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মোটরবাইক উদ্ধারে চেষ্টা করছে পুলিশ। পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার আবু তৈয়ব মো. আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, অভিযোগ পেয়েছি। শাহনাজের মোটরবাইকটি উদ্ধারে চেষ্টা চলছে।






