সিনহুয়ায় খবর পড়ল কৃত্রিম সংবাদ উপস্থাপক

বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক নিয়ে এল চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া। দেশটির ঝেজিয়াং প্রদেশে চলমান পঞ্চম বিশ্ব ইন্টারনেট সম্মেলন উপলক্ষে এই সংবাদ উপস্থাপককে বিশ্বের সামনে তুলে ধরা হলো।

কয়েক দিন আগেই কৃত্রিম চাঁদ তৈরির ঘোষণা দিয়েছে চীন। ওই আলোচনা শেষ হতে না হতেই এবার কৃত্রিম সংবাদ উপস্থাপক খবর পড়ল দেশটিতে।

সিএনবিসি ও সিনহুয়ার খবরে বলা হয়েছে, চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ কৃত্রিম বুদ্ধিমত্তার একজন উপস্থাপক ব্যবহার করেছে। এর পরনে ছিল স্যুট এবং কণ্ঠ অনেকটা রোবটের মতো। আধুনিক প্রযুক্তির এই সংবাদ পাঠক পেশাদার উপস্থাপকদের মতোই সংবাদ পড়তে পারে। যদিও অনেকেই এ সম্পর্কে দ্বিমত পোষণ করেন।

LEAVE A REPLY