চলতি সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এই অভিনেত্রী আসছে ঈদের কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে ঈদের জন্য তিনি শেষ করেছেন ওয়েব সিরিজ ‘আনম্যারিড ওয়াইফ’, শহীদুন্নবীর ‘ঘামবাবু’, অনিমেষ আইচের ‘গিফট’ সাগর জাহানের ‘দুলু বাবুর্চি’, সোহেল রানা ইমনের ‘মেঘ পিয়নের চিঠি’, মুরসালিন শুভর নাটক ‘মি. অ্যান্ড মিসেস লিয়াকত’সহ বেশ কিছু নাটকের কাজ। এ ছাড়া আসছে ঈদে দেখা যাবে তার প্রথম উপন্যাস ‘গুলনেহার’ অবলম্বনে নির্মিত টেলিছবিটিও। এটিও নির্মাণ করেছেন অনিমেষ আইচ। এই টেলিছবিতে গুলনেহার চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী দিলারা জামান।






