অভিনয়ের চেয়ে ব্যক্তিগত নানা ইস্যুতেই বেশি আলোচনায় থাকেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। তবে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তি অপব্যবহার করে তাঁর একটি ভুয়া ও আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনি তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। এমনকি একটি টিভি চ্যানেলের হ্যাকড হওয়া ইনস্টাগ্রাম পেজেও সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার পর এবার সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে কথা বলেছেন এই চিত্রনায়িকা।






