পুঁজি ছিল অল্প। কিন্তু তারপরও বোলারদের দাপটে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ। জিতল ৮ রানে। তাতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে নিশ্চিত করল লাল-সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতে ইতিহাস গড়লেন লিটন দাসরা। মিরপুরে ছোট সংগ্রহ বাংলাদেশের জন্য কোনো ব্যাপারই না। এটা ফের প্রমাণ করল দেশের ছেলেরা। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এবারও লো স্কোরিং ম্যাচে জয় ছিনিয়ে নিল দামাল ছেলেরা। টানা জয়ে সিরিজ ট্রফি নিজেদের করে নিল টাইগাররা।






