সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে তা হলো লেবুর খোসা

একটুকরা লেবুতেই আপনার খাবারের স্বাদ বদলে যেতে পারে। লেমোনেডসহ অন্যান্য সুস্বাদু পানীয়ও তৈরি হয় লেবু দিয়ে। পুষ্টিকর এই ফল সব বয়সী মানুষেরই কাজে আসে। লেবুতে পাবেন ভিটামিন সি। রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানো ছাড়াও অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবে কাজ করে এই ভিটামিন। তারুণ্য ধরে রাখতেও তাই লেবু দারুণ কার্যকর।খোসাসহ লেবু

লেবুর যে অংশে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে, তা হলো লেবুর খোসা। তাই লেবুর রসের চেয়ে লেবুর খোসা খাওয়া বেশি গুরুত্বপূর্ণ। যদিও লেবুর খোসা খুব একটা সুস্বাদু কিছু নয়। তবু পুষ্টিগুণ বিবেচনায় লেবুর খোসা খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। ভাত-তরকারির সঙ্গে খানিকটা লেবুর খোসা খেয়ে নিতে পারেন। চটপটি, ফুচকা, মুড়ি মাখার সঙ্গেও কুচি করে দিতে পারেন লেবুর খোসা। কারও কারও অবশ্য লেবুর খোসা খেলে অস্বস্তি হতে পারে। তাঁদের ক্ষেত্রে বাদ দেওয়া ছাড়া উপায় নেই।