ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গ সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারকে উচ্ছেদ করে সেখানে দুর্নীতিমুক্ত বিজেপি সরকারকে বসানোরও আহ্বান জানিয়েছেন তিনি। অমিত শাহ বলেন, বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতে আসামে এনআরসির তালিকা প্রণয়ন চূড়ান্ত করা হবে।






