কবি আবুল হাসান লিখেছিলেন, ‘দালান উঠছে তাও রাজনীতি, দালান ভাঙছে তাও রাজনীতি। …সমস্যার ছদ্মবেশে আবার আগুন/ উর্বর হচ্ছে, রাজনীতি…।’ আমাদের আলোচ্য বিষয় অবশ্য দালান ওঠার রাজনীতি নয়, বরং অর্থনীতি।
অর্থনীতির মধ্যে আবার দালান ওঠার বাণিজ্য ও ব্যবসায়ের অংশ শুধু। তা-ও আবার পুরো দালান নয়। দালানের সামান্য একটি অংশ, যেখানে একটি যন্ত্র বসানো হয়, ইংরেজিতে যাকে বলে এলিভেটর। এ দেশের মানুষের কাছে এলিভেটরই পরিচিত ‘লিফট’ নামে। আর ওঠানামার জন্য সুউচ্চ অট্টালিকা বা দালানগুলোয় বাধ্যতামূলকভাবে থাকে এই লিফট।






