কিছুটা আভাস পেপ গার্দিওলা নিজেই দিয়েছিলেন কয়েক দিন আগে।
১৯ মে ওয়েস্ট হামকে হারিয়ে ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে ম্যানচেস্টার সিটি টানা চতুর্থ লিগ শিরোপা জয় করার পর গার্দিওলা বলেছিলেন, ‘আমি (সিটিতে) থেকে যাওয়া নয়, প্রস্থানের দিকে এগিয়ে যাচ্ছি।’
গুঞ্জনের ডালপালা আসলে সেখান থেকেই মেলতে শুরু করে। সিটির সঙ্গে গার্দিওলার বর্তমান চুক্তি আগামী বছর জুন পর্যন্ত। মানে আর একটা মৌসুম। চুক্তি নবায়ন না করলে সেখানেই শেষ হবে গার্দিওলার সিটি-অধ্যায়। ব্রিটিশ দৈনিক মেইল এক প্রতিবেদনে দাবি করেছে, গার্দিওলা চুক্তি নবায়নে খুব একটা আগ্রহী নন।






