চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণের করা রিটে বর্তমান সাধারণ সম্পাদক ও খলচরিত্রের অভিনেতা ডিপজল তাঁর পদে বসতে পারবেন না, এমনটাই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের অভিযোগ তদন্তেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে হাইকোর্টের এই আদেশের পর ডিপজল সংবাদমাধ্যমকে বলেন, ‘এটার পেছনে অবশ্যই বড় শক্তি আছে। যেহেতু দেশের বাইরে থেকে সে (নিপুণ) এসব করছে, সেহেতু বুঝতে হবে, তার পেছনের হাত লম্বা।’






