ফ্রান্স সফর স্থগিত করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস

ফ্রান্স সফর স্থগিত করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। অবসর নীতিমালা পরিবর্তন নিয়ে ফ্রান্সে চলমান বিক্ষোভ পরিস্থিতিতে রাজার এই সফর নিয়ে আগেই শঙ্কা তৈরি হয়েছিল।

ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর অনুরোধে সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল রোববার থেকে এই সফর শুরু হওয়ার কথা ছিল।