আগামী মঙ্গলবার পর্যন্ত ব্রিটেনে তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই সময়ে ব্রিটেন রেকর্ড উচ্চ তাপমাত্রা দেখবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। তীব্র গরমে জনজীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে এবং অনেকে গুরুতর অসুস্থ হতে পারেন। লন্ডন মেয়র সাদিক খান বুধবার জরুরি সেবায় নিয়োজিত সংস্থাগুলোর সাথে বৈঠক করেছেন। এ ধরনের পরিস্থিতি ব্রিটেনে সাধারণত শীত মৌসুমে হয়। কিন্তু প্রথমবারের মতো গ্রীষ্ম মৌসুমে এমন জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জরুরি পরিস্থিতি সৃষ্টির কারণে বিভিন্ন কাউন্সিল কর্তৃপক্ষ, চ্যারিটি সংস্থা এবং স্বেচ্ছাসেবকেরা লন্ডনের বিভিন্ন স্থানে হোমলেস মানুষদের সহায়তা দিতে বাড়তি উদ্যোগ গ্রহণ করবে।






