সিলেটে প্রবাসী সাংবাদিকদের নিয়ে সাংবাদিক কনভেনশন আয়োজনের অভিমত

প্রবাসে কর্মরত সাংবাদিকদের নিয়ে একটি কনভেশনের আয়োজনের ব্যাপারে অভিমত ব্যক্ত করেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রবাসী সাংবাদিকদের সম্মানে সিলেট প্রেসক্লাব আয়োজিত এক মতবিনিময় সভায় এই অভিমত ব্যক্ত করেন সাংবাদিকরা।

সোমবার সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের টাইম টেলিভিশনের প্রধান নির্বাহী আবু তাহের, যুক্তরাজ্য থেকে প্রকাশিত দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ, স্পেন প্রবাসী এবং একাত্তর টেলিভিশনের ইউরোপ প্রতিনিধি নূরুল ওয়াহিদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন।

LEAVE A REPLY