ব্রিটেনে মুলধারার রাজনীতিতে বাংলাদেশীদের সম্পৃক্ত হওয়ার আহবান জানাল-সিবিপিডি

ব্রিটেনে মুলধারার রাজনীতিতে বাংলাদেশীদের সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন ব্রিটিশ বাংলাদেশী প্রফেশনালদের সংগঠন সেন্টার ফর ব্রিটিশ-বাংলাদেশ পলিসি ডায়লগ (সিবিপিডি) এর নেতৃবৃন্দ। বক্তারা আগামী ৮ই জুনের সাধারণ নির্বাচনে মাইনরিটি কমিউনিটির সামগ্রিক উন্নয়ন এবং জীবন যাত্রার মান উন্নয়নে যারা লক্ষ্য রাখবে তাদের নির্বাচনে বিজয়ী করা দরকার বলে অভিমত প্রকাশ করেন।

সেন্টার ফর ব্রিটিশ-বাংলাদেশ পলিসি ডায়লগ (সিবিপিডি) এর উদ্যোগে ব্রিটেনে নির্বাচন এবং রাজনৈতিক দল গুলোর নির্বাচনী ইশতিহার এবং ব্রিটিশ-বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের উপর এক গোল টেবিল বৈঠক শুক্রবার পূর্বলন্ডনের মাইক্রোস বিজনেস সেন্টারে আয়োজিত সেমিনারে বক্তারা একথাগুলি বলেন।

ব্যারিস্টার আবুল কালাম চৌধুরীর সঞ্চালনায় মুল প্রবন্ধউপস্থাপন করেন বাংলা পোাষ্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী।

LEAVE A REPLY