বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্তি না দিলে আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য বিএনপি । যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক বলেন, সরকারের প্রত্যক্ষ মদদে আদালতকে ব্যবহার করে সম্পূর্ণ অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে বন্ধী করে রাখা হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার (২ মে) যুক্তরাজ্য বি এন পি অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে । সমাবেশে বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ, সাহেদ উদ্দিন চৌধুরী ,আব্দুস সালাম আজাদ, আব্দুর রব, কদর উদ্দিন, তপু শেখ, মোঃ আকলুছ মিয়া, এম এ তাহের, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, রোমান আহমেদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, নজরুল ইসলাম খান, তুহিন মোল্লা, সোহেল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন মৃধা, লন্ডন মহানগর বিএনপি নেতা মোঃ ওয়াসিম উদ্দিন, আবু তাহের, কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, মো: মঈনুল ইসলাম, মোঃ মাকসুদুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদ, মোঃ রবিউল আলম, মইনুল হক উজ্জল,সোহেল আহমেদ বদরুল,মনসুর হোসেন, ছাজওয়ার হোসেনরাজেদ, ফরহাদ আহমেদ, এম এ আজিম, মারুফ আহমেদ, মোঃ আলিনুর আহমেদ, মোঃ,আরিফুর রহমান খান, জাকারিয়া খান, প্রমুখ।






