ফণীর আঘাতে নেটওয়ার্ক সচল রাখতে জরুরি ব্যবস্থা

ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য আঘাতের পর দেশের টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও সব সংযোগ বহাল রাখার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। প্রস্তুতির অংশ হিসেবে কক্সবাজার ও কুয়াকাটায় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন দুটি দুর্যোগকালে সচল রাখার জন্য অন্তত সাত দিনের বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

কক্সবাজার ও কুয়াকাটায় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনসহ উপকূলীয় এলাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিলেরও নির্দেশ দিয়েছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

LEAVE A REPLY