পরীক্ষার সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, কোডিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এমসিকিউ ও সিকিউ অংশের পরীক্ষার মধ্যে কোনোও বিরতি থাকবে না।
পরীক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগেই প্রবেশপত্র সংগ্রহ করবে।
এসএসসির রুটিন
এসএসসির সময়সূচিতে জানানো হয়, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।






