স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর তৈরির ঘোষণা দিয়েছে স্যামসাং। স্মার্টফোনের জন্য এত বেশি রেজল্যুশনের সেন্সর তৈরির নজির নেই।
‘আইসোসেল এইচপি১’ নামের সেন্সরটির প্রতি পিক্সেলের আকার ০.৬৪ মাইক্রোমিটার। পিক্সেল-বিনিং প্রযুক্তির সাহায্যে পাশাপাশি ১৬টি পিক্সেল এক করে ১২ দশমিক ৫ মেগাপিক্সেল ছবি তুলতে পারবে সেটি।
ইদানীং পিক্সেল-বিনিং প্রযুক্তির ক্যামেরা স্মার্টফোনে বেশি ব্যবহার করা হচ্ছে। এতে মূল সেন্সরে ছবি তুলে পাশাপাশি চারটি পিক্সেল এক করে একটি পিক্সেলে রূপান্তর করা হয়। এতে কম আলোয় ছবি তুললে ‘নয়েজ’ কম থাকে। স্যামসাংয়ের নতুন সেন্সরে ৪টির জায়গায় ১৬টি পিক্সেল এক করে একটি পিক্সেলে রূপ দেওয়া হবে। এভাবে ২০০ মেগাপিক্সেল বিন করে ১২ দশমিক ৫ মেগাপিক্সেল ছবি পাওয়া যাবে।






