অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা

প্রথমে গোল হজম করা, পরে ম্যাচে ফিরে আসা। কিন্তু শেষ দিকে আরেকটা গোল করেও ম্যাচটা জেতা হয়নি বার্সেলোনার। এমন পরিস্থিতিতে গোল করে বছরের পর বছর ধরে অবিশ্বাস্যভাবে বার্সেলোনাকে ম্যাচ জিতিয়েছেন লিওনেল মেসি। কাল তো মেসি ছিলেন না, তাই শেষমেশ ঘুরে দাঁড়িয়েও অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।

মেসি বার্সেলোনা ছেড়েছেন কিছুদিন হলো। মেসি আর বার্সেলোনার—ব্যাপারটাই এখন ইতিহাসের বিষয়। কাল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে মেসিকে যেন আরও বড় করে অনুভব করল।