সারা দিন অল্প অল্প করে পানি পান করা উচিত

তবে বিশেষজ্ঞের মতে, ডিটক্স করার পদ্ধতি আমাদের মাঝেমধ্যে বদলানো দরকার। দীর্ঘ সময় আমরা একই পদ্ধতি অবলম্বন করব না। এক রকম ডিটক্স পানি ১৫ দিন পান করে অন্যটা পান করতে পারেন। তাহলে শরীর সব ধরনের উপকার পাবে। তবে ডিটক্স পানি পানের ক্ষেত্রে তাঁর পরামর্শ, দেখতে হবে শরীর কোনটি কীভাবে নিতে পারছে। গ্যাসের সমস্যা না থাকলে সকালে গরম পানিতে লেবু ও মধু যোগ করতে পারেন। এর আধা ঘণ্টা পর সকালের নাশতা করলেন। ঈদের সময় প্রচুর মাংস খাওয়া হয়। এ সময় ২ টেবিল চামচ টক দই নিয়ে তাতে পানি, জিরা, গোলমরিচ, লবণ দিয়ে ব্লেন্ড করে খেতে পারেন।

দেখা যায়, অনেকে একবারে ২ থেকে ৩ লিটার পানি পান করেন সারা দিন। এই রূপবিশেষজ্ঞের মতে, তেমন করা মোটেও ঠিক নয়। সারা দিন অল্প অল্প করে পানি পান করা উচিত। তবে রাতে কিছুটা কম পান করাই ভালো, তা না হলে ঘুমের ব্যাঘাত ঘটে। ডিটক্স পানি সকালে একটি কাচের জগে রেখে দিতে পারেন। পরে সারা দিন পান করে সন্ধ্যার দিকে বাকিগুলো ফেলে দিতে হবে। না হলে সেগুলো নষ্ট হয়ে যাবে। সারা দিনে পান করতে পারেন যতটা ইচ্ছা। গোসল থেকে বের হয়ে এসেও এক গ্লাস পানি পান করুন।

সবশেষে এই সময়ে শরীর ঠিক রাখার জন্য তিনি ভাত খাওয়ার ১৫ মিনিট আগে পানি পানের পরামর্শ দেন। এরপর খাওয়ার আধা ঘণ্টা পর পানি পান করবেন। খাবারের মাঝে পানি পানে হজমে সমস্যা হয়। আর ডিটক্স করার জন্য ঠান্ডা পানি নয়, ঘরের তাপমাত্রায় আছে এমন পানি নেওয়াই ভালো।