২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকায়

এই ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশিসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে ঢাকায়। ঢাকা মহানগর ও উপজেলাগুলো মিলিয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এরপরই বেশি মানুষের মৃত্যু হয়েছে কুমিল্লা জেলায়, ২৭ জনের। আর কোনো জেলায়ই মৃত্যুর সংখ্যা ধারেকাছে নেই। তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে চট্টগ্রাম জেলায়, ১২ জনের। এ ছাড়া কুষ্টিয়ায় ১২ ও সিলেটে ১০ জনের মৃত্যু হয়েছে। বাকি সব জেলায় মৃত্যুর সংখ্যা এক অঙ্কে।

বাংলাদেশে করোনার ডেলটা ধরনের দাপট প্রথম শুরু হয়েছিল রাজশাহী ও খুলনা বিভাগে। শেষ ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে মারা গেছেন ২১ জন। তার মধ্যে সবচেয়ে বেশি ৭ জনের মৃত্যু হয়েছে রাজশাহী জেলায়। আর খুলনা বিভাগে এ সময় মারা গেছেন ৪৬ জন। তার মধ্যে সবচেয়ে বেশি কুষ্টিয়ায়। এরপর যশোরে ৯ ও খুলনায় ৭ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকায়। মহানগর ও উপজেলা মিলিয়ে শনাক্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৪০। এরপর বেশি রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রামে, ৮৪৮ জন। আর কুমিল্লা জেলায় রোগী শনাক্ত হয়েছে ৭০১ জন।