বিষয়টিকে কীভাবে মোকাবিলা করেন? আজ সাইবার বুলিং প্রতিরোধ দিবসে এ প্রসঙ্গে জানতে চাইলে তাহসান বলেন, ‘শুধু সেলিব্রিটি না, সারা পৃথিবীতেই পাবলিক ফিগারকে কিছু মানুষ বুলিং করে, ট্রল করে।আমাদের এখানকার তারকাদের বেলায়ও তা-ই হচ্ছে। এ জন্য ফেসবুকে কম যাই এখন। কমেন্ট বক্স দেখি না। তবে এসব বিষয়ে আমি বিভিন্ন সাক্ষাৎকারে কথা বলি। যাঁরা বুলিং করছেন, তাঁদের সরে আসতে অনুরোধ করি। এ ছাড়া আমার বইয়ে “অপমান” নামে একটা তিন পৃষ্ঠার লেখা আছে। আমার বিবাহবিচ্ছেদ নিয়ে যাঁরা বুলিং করেছেন, ট্রল করেছেন, এখনো করছেন, তাঁদের উদ্দেশে লেখাটা।’






