৩০ জুন পর্যন্ত সব ধরনের প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটি বাড়ানো হয়েছে। এ সময় পর্যন্ত শিক্ষার্থীদের নিজ বাসা-বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারটি অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দিয়েছে এ নির্দেশনা। এর আগে গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয় দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসাগুলোর চলমান ছুটি ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করে।