আওয়ামী লীগের নেতার প্রায় ৮৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক, তাঁর ভাই থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে প্রায় ৮৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর ভিত্তিতে চারজনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক।