করোনার উচ্চ ঝুঁকিতে থাকা দেশ সমূহ থেকে ব্রিটেনে আগত যাত্রীদের জন্য হিথ্রো বিমান বন্দরে নতুন একটি ট্রার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
লাল তালিকাভুক্ত দেশ থেকে আগত যাত্রীদের সাথে সারিবদ্ধ হয়ে বিমান বন্দরে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় সমালোচনার সৃস্টি হলে বিমান বন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
তবে আগামী ১লা জুন থেকে এই কার্যক্রম শুরু হবে। লাল তালিকার দেশ সমূহের যাত্রীদের ট্রার্মিনাল থ্রি দিয়ে আসতে হবে। এই ট্রার্মিনাল টি গত ১ বছর যাবত বন্ধ রয়েছে। যাত্রীদের এখান থেকেই নিদিষ্ট হোটেলে গিয়ে ১০ দিন কোয়ারিন্টিনে থাকতে হবে।
এই সিদ্ধান্ত আসল যখন সরকার ১২টি গ্রীন বা সবুজ দেশের তালিকা প্রকাশ করেছে। উক্ত দেশ সমূহ থেকে বহু যাত্রী আসা শুরু করেছেন। তাদেরকে সেলফ আইসোলেশনে থাকতে হচ্ছে না। আর এম্বার তালিকায় থাকা যাত্রীদের ১০দিন বাড়ীতে সেফল আইসোলেশনে থাকতে হবে। ব্রিটেনে ফেরার আগে করোনা টেস্ট সার্টিফিকেট লাগবে। এমনকি ব্রিটেনে ফেরার পর দ্বিতীয় দিন এবং ৮ম দিন করোনা পরিক্ষা করাতে হবে।
এ পর্যন্ত ৪৩টি দেশকে লাল তালিকায় অন্তরভুক্ত করা হয়েছে। এসকল দেশ থেকে আসলে ১০দিন নিজ খরছে হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে। খরছ হবে ১হাজার ৭৫০ পাউন্ড। ব্রিটেনে ফেরার ৭২ ঘন্টা পূর্বে করোনা টেস্ট করিয়ে সার্টিফিকেট রাখতে হবে। এবং ফেরার দ্বিতীয় ও ৮ম দিন আবারো করোনা টেস্ট করতে হবে।






