নিজেকে অ্যাসপারগার সিনড্রোমে আক্রান্ত বলে জানিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। গতকাল রোববার মার্কিন টিভি অনুষ্ঠান স্যাটার্ডে নাইট লাইভে (এসএনএল) এসে এ কথা বলেন তিনি।
৪৯ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তা দর্শকদের উদ্দেশে বলেন, দীর্ঘদিন ধরে চলা অনুষ্ঠানটির ইতিহাসে আমিই প্রথম অ্যাসপারগারে আক্রান্ত হোস্ট।
১৯৭০-এর দশক থেকে চলছে এসএনএল। সাধারণত তারকারা একেকটি পর্বে এসে অনুষ্ঠানটি উপস্থাপনা করে থাকেন। অর্থাৎ অতিথি নিজেই উপস্থাপকের ভূমিকা নেন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষ অবশ্য মাস্কের দাবি প্রশ্নবিদ্ধ করেছেন। কারণ, কানাডীয় কমেডিয়ান ড্যান অ্যাকরয়েড অ্যাসপারগার সিনড্রোমে আক্রান্ত ছিলেন, তিনি এসএনএল উপস্থাপনাও করেছেন।






