এলাচ বা এলাচি (ইলেট্টারিয়া কার্ডামম)। এর অন্যান্য নাম হচ্ছে কার্ডামম, মালাবার কার্ডামম, সিলন কার্ডামম। মসলা হিসেবে বহুল ব্যবহৃত। এটি একটি সুগন্ধি গাছ। এলাচি সুগন্ধিযুক্ত একটি মসলা। এলাচিকে বলা হয় মসলার রানি। খাবারে অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এটি। এলাচিতে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট, পলিস্যাচুরেটেড ফ্যাট, মনোস্যাচুরেটেড ফ্যাটসহ কিছু ঔষধি গুণ, যা সেবনে মানবদেহের অনেক সমস্যা সমাধান করতে সক্ষম এ ছোট মসলা। এলাচির মধ্যে কালো এলাচি বেশি কার্যকর। আমাদের দেশে যে এলাচি পাওয়া যায়, তাতেও কাজ হবে। এখানে দেওয়া হলো এলাচির উপকারিতা।






