ব্রিটেনে আক্রান্তের সংখ্যা বাড়ছে

ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৬৮৫ জন। গতকাল সোমবার ছিলো ২,০৬৪ জন, রবিবার ছিলো ১,৭১২ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৯ হাজার ৬৩১ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ১৭ জন। গতকাল সোমবার ছিলো ৬জন, রবিবার ছিলো ১১ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪৫১ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৬০৮ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার ৫৮০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৩২ লাখ ১ হাজার ৮১১ জন।