লন্ডনে হাফিজ নোমান আহমদ চৌধুরী স্মরণে ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত গোলাবশাহ (রহঃ) ইমামবাড়ি হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব হাফিজ নোমান আহমদ চৌধুরী স্মরণে ইসালে সওয়াব মাহফিল ২৮ জুন বুধবার বাদ আসর সন্ধ্যা সোয়া ৭ টার সময় ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

উক্ত ইসালে সওয়াব মাহফিলটি যৌথভাবে আয়োজন করে বিয়ানীবাজার ওলামা পরিষদ ইউকে,কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে,শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এবং হযরত গোলাবশাহ (রহঃ) ইমামবাড়ি হাফিজিয়া মাদ্রাসার ইউকেতে বসবাসরত প্রাক্তন ছাত্রবৃন্দ।

LEAVE A REPLY