বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত গোলাবশাহ (রহঃ) ইমামবাড়ি হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব হাফিজ নোমান আহমদ চৌধুরী স্মরণে ইসালে সওয়াব মাহফিল ২৮ জুন বুধবার বাদ আসর সন্ধ্যা সোয়া ৭ টার সময় ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
উক্ত ইসালে সওয়াব মাহফিলটি যৌথভাবে আয়োজন করে বিয়ানীবাজার ওলামা পরিষদ ইউকে,কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে,শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এবং হযরত গোলাবশাহ (রহঃ) ইমামবাড়ি হাফিজিয়া মাদ্রাসার ইউকেতে বসবাসরত প্রাক্তন ছাত্রবৃন্দ।






