অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু বাড়ছে

অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে লিবিয়ার উপকূলে একটি নৌকা উল্টে গেছে। এতে সাগরে ডুবে এক শর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে ইউরোপীয় মানবাধিকার সংগঠন এসওএস মেডিটেরিয়ানে। উদ্ধার করা হয়েছে ১০টি মরদেহ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার আজ শুক্রবার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার ভূমধ্যসাগরে লিবিয়ার জলসীমায় প্রবল স্রোতের কারণে রাবারের তৈরি নৌকাটি উল্টে যায় বলে জানিয়েছে এসওএস মেডিটেরিয়ানে। এ সময় তাতে ১৩০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।