সাভারের রানা প্লাজা ধসে আহত পোশাকশ্রমিকদের সাড়ে ৯ শতাংশের কোনো আয় নেই। সাড়ে ১০ শতাংশের আয় ৫ হাজার ৩০০ টাকার নিচে। সাড়ে ৩৭ শতাংশ আহত শ্রমিকের আয় ৫ হাজার ৩০০ থেকে ১০ হাজার ৩০০ টাকা। সাড়ে ২৯ শতাংশ শ্রমিকের আয় ১০ হাজার ৩০১ থেকে ১৫ হাজার ৩০০ টাকা। এর বেশি আয় ১৩ শতাংশের।
করোনাকালে আহত শ্রমিকদের মধ্যে বেকারত্বও বেড়ে গেছে। ২০১৯ সালে ৫১ শতাংশ শ্রমিক বেকার ছিলেন। গত বছর সেটি বেড়ে ৫৭ শতাংশ হয়েছে, যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। আহত ব্যক্তিদের মধ্যে কাজে থাকা ৪৩ শতাংশ শ্রমিকের ১২ শতাংশ পোশাক কারখানা, ১২ শতাংশ দরজি, ৩ শতাংশ কৃষিকাজ, আড়াই শতাংশ দিনমজুরি, ২ শতাংশ গৃহকাজ, সাড়ে ৩ শতাংশ বিক্রয়কর্মী এবং ৭ শতাংশ অন্যান্য কাজ করেন।






