অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের ফ্লাইট চালুর পরই অকল্যান্ড বিমানবন্দরের করোনাভাইরাসে সংক্রমিত এক কর্মী শনাক্ত হয়েছেন। তবে ওই কর্মী সংক্রমিত হওয়ার সঙ্গে ভ্রমণের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের ফ্লাইটও বাতিল করা হয়নি। বিবিসির আজ মঙ্গলবারের খবরে এ তথ্য জানা গেছে।






