চামড়াশিল্প নগরে ট্যানারি স্থানান্তরের কাজ দীর্ঘ দেড় যুগেও শেষ করতে পারেনি

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে চামড়াশিল্প নগরে ট্যানারি স্থানান্তরের কাজ দীর্ঘ দেড় যুগেও শেষ করতে পারেনি। অথচ সংস্থাটি ওই শিল্পনগরের পাশে ২০০ একর জমিতে একই ধরনের আরেকটি চামড়াশিল্প পার্ক করার প্রস্তাব দিয়েছে।

বিসিকের প্রস্তাব অনুযায়ী, নতুন শিল্পনগরে ১৯০ উদ্যোক্তাকে প্লট দেওয়া হবে। সেখানে কর্মসংস্থান হবে এক লাখ মানুষের। এ প্রকল্পে ব্যয় হবে ৩ হাজার ৫১৮ কোটি টাকা, যার পুরোটাই বহন করবে সরকার। ২০২৫ সালের মধ্যে কাজ শেষ হবে।