স্বল্প সময়ের মধ্যে নিজস্ব স্থাপনায় যাওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

উচ্চমাধ্যমিক পর্যন্ত যেসব শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব স্থাপনায় নেই, তাদের স্বল্প সময়ের মধ্যে নিজস্ব স্থাপনায় যাওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তা না হলে ওই সব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিলসহ আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ড ১১ এপ্রিল তারিখে ‘জরুরি বিজ্ঞপ্তি’ জারি করেছে।