হঠাৎ করে খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হলে করোনার উপসর্গ ভেবে কিছুটা চিন্তায় পড়েন বরেণ্য অভিনয়শিল্পী সারাহ বেগম কবরী। এরপর পারিবারিক চিকিৎসকের সঙ্গে কথা বলেন। তারপর বাসা থেকেই করোনার নমুনা সংগ্রহ করে নিয়ে যায় হাসপাতালের নমুনা সংগ্রহকারী ইউনিট। ৫ এপ্রিল দুপুরে টেস্টের ফলাফল হাতে পেলে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। তাই দেরি না করে হাসপাতালে ভর্তি হন তিনি। এদিন রাতেই তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। করোনা আক্রান্তের খবরটি নিয়ে প্রথম আলোর সঙ্গে আজ বুধবার বিকেলে কথা হয় কবরীর।






