২০২০ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণের কিছু টাকা ফেরত পাচ্ছে শিক্ষার্থীরা। ইতিমধ্যে আলিম পরীক্ষার্থীদের টাকার অংশ মাদ্রাসাগুলোর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ টাকা পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে মাদ্রাসাগুলোকে নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।
বোর্ড থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ড থেকে প্রতিটি মাদ্রাসার পরীক্ষার্থীদের অব্যয়িত টাকা ইতিমধ্যে মাদ্রাসাগুলো প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষকে নির্ধারিত লিংকে (http://bmeb.ebmeb.gov.bd/index.php/site/feealim2020) প্রবেশ করে ইআইআইএস নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠানের তালিকা ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। প্রিন্ট কপিতে পরীক্ষার্থীদের প্রাপ্য টাকার হিসাব উল্লেখ থাকবে। পরীক্ষার্থীরাও এ লিংকে প্রবেশ করে নিজ নিজ রোল নম্বর দিয়ে নিজ নিজ প্রাপ্য টাকার পরিমাণ জানতে পারবেন।






