জাতীয়তাবাদী দল বিএনপি কলচেস্টার শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার স্থানীয় একটি রেস্টুরেন্টে। এতে সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশনেন।
সংগঠনের সভাপতি মিছবাহ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন দুদুর পরিচালনায় সভায় বক্তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা অবিলম্বে দোষীদের চিহিৃত করে গ্রেফতার করার আহবান জানান।






