বিসিএ‘র নতুন কমিটি গঠন: প্রেসিডেন্ট কামাল ইয়াকুব, সেক্রেটারী অলি খান

বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের নতুন ১১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এম কামাল ইয়াকুব, সেক্রেটারী নির্বাচিত হয়েছেন অলি খান, ট্রেজারার সাইদুর রহমান বিপুল, অর্গানাইজিং সেক্রেটারী হিসেবে রয়েছেন মিতু চৌধুরী। এছাড়া কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন জামাল উদ্দিন মখদ্দুস।
রবিবার দুপুরে সেন্ট্রাল লন্ডনের হ্যারো রোড়স্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই কমিটি ঘোষণা করেন বিদায়ী প্রেসিডেন্ট পাশা খন্দকার ও সেক্রেটারী জেনারেল এম এ মুনিম। এসময় উপস্থিত ছিলেন অর্গানাইজিং সেক্রেটারী এম এফ উদ্দিন।

LEAVE A REPLY