ব্রিটেনে প্রথম মসজিদ হিসেবে করোনা টিকা প্রদানের কেন্দ্র চালু হয়েছে বামিংহামের আল আব্বাস ইসলামিক সেন্টারে। এখানে প্রতিদিন ৫০০ লোক টিকা প্রদানের সুযোগ পাবেন।
মসজিদের ইমাম শেখ নুরু মোহাম্মদ বলেন, টিকা না নিতে যে মিথ্যা তথ্যা ছড়িয়ে দেয়া হয়েছে তা কমাতে মসজিদে টিকাদান কর্মসূচি সহায়তা করবে।
এনএইচএস বলছে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের কেউকেউ ভ্যাকসিন নেয়ার আহবান প্রত্যাখান করছেনএদিকে ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ১২৯০ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ৯৪ হাজার ৫৮০ জন।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭,৮৯২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৪৩ হাজার ৬৪৬ জন।
গত ২৪ ঘন্টায় টিকা দেয়া হয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৫০৮ জনকে। এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪৯ লাখ ৭৩ হাজার ২৪৮ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩,৭০৯ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮ হাজার ৬৭৬






