ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণের পর আবার আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে প্রায় সব দল। বাংলাদেশকেই একটু বেশি অপেক্ষা করতে হয়েছে আন্তর্জাতিক ব্যস্ততা ফেরাতে। ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। সে সিরিজ দিয়ে হয়তো অপেক্ষার প্রহর শেষ হতে পারে তিন ক্রিকেটারের।

আজ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ১৮ সদস্যের দলে পরিচিত প্রায় সবাই আছেন। না থাকাদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা যে থাকবেন না, সেটা আগেই জানা ছিল। আর ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা তিন ক্রিকেটারকে দলে ডেকেছেন নির্বাচকেরা। ১৮ সদস্যের দলে আছেন অলরাউন্ডার মেহেদী হাসান এবং দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।