টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সেন্ট ডানস্টন ব্রাঞ্চ লেবার পার্টির উদ্যোগে ইফতার মাহফিল ও স্যোশাল গেদারিং পূর্ব লন্ডনের স্টিফোর্ড সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ১৩ জুন মঙ্গলবার।
সংগঠনের সভাপতি শাহানুর আহমদ খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সামছুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলায়াত করেন মাহবুব রহমান। পরে লন্ডন ব্রিজ, ম্যানচেস্টারে এবং ওয়েস্ট মিনিস্টিার ব্রিজের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিহতদের স্বরনে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করা হয়। উপরন্তু এধরনের ন্যাক্কারজনক ঘটনাকে প্রতিহত করার জন্য জনসাধারনের সার্বিক সহযোগিতা এবং কমিউনিটি কোহিশনের উপর গুরুত্বারোপ করা হয়।






