লন্ডনে বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের সংগে মতবিনিময় ও ইফতার মাহফিল

বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকে ও সাপোর্ট লাইফ ইউকে’র উদ্যোগে ১৭জুন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের সংগে মতবিনিময় ও ইফতার মাহফিল পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিতে হয়।

সাংবাদিক ও পেশাজীিবিদের সম্মাননার জবাবে শফিক রেহমান বলেন, সমাজের সর্বত্র মূল্যবোধের সংকট এখন প্রবল। বাংলাদেশের গণমাধ্যম ও সংবাদকর্মীদের প্রতি এক্ষেত্রে বিশেষ যত্নবান হবার আহবান জানিয়ে তিনি বলেন, তাঁর সম্পাদিত যায়যায়দিন পত্রিকার সম্পদকীয় নীতিমালায় কোনপ্রকার ধর্মীয় মূল্যবোধকে আঘাত না করার গাইডলাইন ফলো করা হতো। এবং একারণেই তসলিমা নাসরিনের লেখা পরবর্তীতে আর ছাপা হতো না। তসলিমা আনন্দবাজার পত্রিকায় লেখা শুরুর পর থেকেই তার ঝামেলা শুরু হয়। কারণ তারা ‘ওই লেখাগুলো’ প্রকাশ করতে শুরু করে।

LEAVE A REPLY