অভিনেত্রী আশা চৌধুরীর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন

বেশ কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে অভিনয় করলেও প্রধান চরিত্রে সুযোগ পাননি আশা। তাঁর স্বপ্ন ছিল নাটকের প্রধান চরিত্রে অভিনয় করবেন, অভিনয়কে পেশা হিসেবে নেবেন। স্থায়ী হবেন এ জগতে। তরুণ অভিনেত্রী আশা চৌধুরীর সেই স্বপ্ন পূরণ হলো না। সোমবার দিবাগত রাতে ট্রাকের ধাক্কায় চিরতরে স্তব্ধ হলেন আশা, নিভে গেল তরুণ এই অভিনেত্রীর জীবনপ্রদীপ।
গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তরুণ অভিনেত্রী আশা চৌধুরী। টেকনিক্যাল মোড়ে সড়ক দুর্ঘটনায় একটি ট্রাকের ধাক্কায় তিনি মোটরবাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন। তাঁর মাথা থেঁতলে যায়। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।