সামুদ্রিক ঝড়ের বেলার প্রবাহে ইংল্যান্ডের বেডফোর্ড ও নর্থাম্পটন শায়ারে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ২৩ ডিসেম্বর সকাল থেকে রাত পর্যন্ত ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ক্রিসমাসের দিন ও ক্রিসমাসের আগের দিন ভোগান্তি পুয়াতে হয়েছে নর্থাম্পটন শায়ারের ও বেডফোর্ড শায়ারের ১৩০০ বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
পুলিশ এই পরিস্থিতিকে মারাত্মক হিসেবে উল্লেখ করে কাউকে নদী তীরবর্তী স্থানে একা থাকতে বারন করেছে।
এদিকে নর্থাম্পটনের স্পেনসারের একটি পার্কে হাটু পানি ছিলো। আরো নর্থাম্পটন শায়ারের বেশ কয়েকটি এলাকার রাস্তা ঘাট হাটু পানির নীচে ছিলো। অনকেই ড্রাইভিং করতে গিয়ে ছোট খাটো অনেক দুর্ঘটনার শিকার হয়েছেন।
কারী ব্যবসায়ী আমিরুল ইসলাম চৌধুরী এ প্রতিবেদক কে বলেন,ভারী বৃষ্টিপাত হওয়ার কারনে আমার এলাকা নর্থাম্পটন শায়ারের রোড ভিলেজের বেশ কয়েকটি রাস্তা পানীর নীচে ছিলো। তাই আমি কার চালিয়ে রতওয়েল যাওয়ার পথে বেশ বেগ পেতে হয়েছে। ভয়ে ভয়ে কার চালিয়েছি।






