গত শনিবার যুক্তরাজ্যের লন্ডন ব্রীজ ও বরো মার্কেটে সংঘটিত সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দল ।
কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ ও সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ ।






