যুক্তরাজ্যস্থ প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের আলোচনা ও ইফতার মাহফিল

বাংলাদেশ ছাত্রলীগের যুক্তরাজ্যস্থ প্রাক্তন নেতাকর্মীদের সাথে সাংবাদিকদের ইফতার মাহফিল ও আলাচনা সভা গত ১২ জুন সোমবার ব্রিকলেনের একটি অভিজাত রেস্টুরেন্টে প্রাক্তন ছাত্রনেতা রফিক উল্লাহ সভাপতিত্বে এবং মুজিবুর রহমান জসিমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্রলীগের যুক্তরাজ্যস্থ প্রাক্তন নেতাকর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করে সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ৭০ বছরের ইতিহাস-ঐতিহ্য, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে শেখ হাসিনার রূপকল্প ২১ এবং ৪১-এর মর্মকথা ও বর্তমান সরকারের উন্নয়নের কথাগুলো তুলে ধরাই হলো যুক্তরাজ্যস্থ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্মিলনীর মূখ্য উদ্দেশ্য।

কেননা, বর্তমান প্রজন্ম বাংলাদেশ, বঙ্গবন্ধু ও ছাত্রলীগের ইতিহাস-ঐতিহ্য ভাল করে উপলব্ধি করতে পারে না বলেই তারা বিভ্রান্তিতে ভোগে। তারা আদর্শিক রাজনীতি থেকে আজ দুরে সরে যাচ্ছে। সুতরাং শেখ হাসিনার রূপকল্প অনুধাবন করতে হলে জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চা ও প্রয়োগ আজ খুবই প্রয়োজন।

LEAVE A REPLY