বাজারের শীর্ষ ৪ স্মার্টফোন ব্র্যান্ড

করোনাকাল পেরিয়ে আবার ঘুরে দাঁড়াচ্ছে স্মার্টফোনের বাজার। বছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ব্যাপক পরিবর্তন দেখা গেছে। হুয়াওয়েকে শীর্ষস্থান থেকে সরিয়ে দিয়েছে স্যামসাং। চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি করপোরেশন চীন ও ইউরোপের বাজার দখল করে অ্যাপলকে পেছনে ফেলেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্যানালিসের তথ্য অনুযায়ী, গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় এ বছরের তৃতীয় প্রান্তিকে ১ শতাংশ বাজার প্রবৃদ্ধি কমেছে। গত ৩ মাসে ৩৪ কোটি ৮০ লাখ ইউনিট স্মার্টফোন বাজারে এসেছে। বছরের করোনায় আক্রান্ত দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসের তুলনায় ২২ শতাংশ স্মার্টফোন বিক্রি বেড়েছে।